FAQ (সাধারণ জিজ্ঞাসা)

১. আপনাদের এখানে কি কি কোর্স করানো হয়? বর্তমানে আমরা ৫টি বিশেষায়িত কোর্স পরিচালনা করছি: প্রাইমারি হেলথ কেয়ার, ডিমেনশিয়া কেয়ার, বয়োজ্যেষ্ঠদের যত্ন, শিশুদের যত্ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কেয়ারগিভিং।

২. কোর্সে ভর্তির নূন্যতম যোগ্যতা কি? সাধারণত জেএসসি (JSC) বা এসএসসি (SSC) পাস যেকোনো শিক্ষার্থী আমাদের কোর্সগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারেন।

৩. কোর্স শেষে কি সরকারি সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ, আমাদের কোর্সগুলো NSDA (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ) এবং সংশ্লিষ্ট কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়, যা সফলভাবে সম্পন্ন করলে আপনি প্রফেশনাল সার্টিফিকেট পাবেন।

৪. আপনাদের ল্যাবে কি প্র্যাকটিক্যাল শিখানো হয়? অবশ্যই। কেয়ারগিভিং মূলত একটি ব্যবহারিক পেশা। আমাদের দিনাজপুরের সেন্টারে আধুনিক মেডিকেল সরঞ্জাম সম্বলিত ল্যাব রয়েছে যেখানে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

৫. কোর্সগুলোর মেয়াদ কতদিন? কোর্সের লেভেল (Level-2 বা Level-3) অনুযায়ী মেয়াদ ভিন্ন হতে পারে। সাধারণত ৩ মাস থেকে ৬ মাস মেয়াদী হয়ে থাকে। বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন।

৬. চাকরিতে এই কোর্সের গুরুত্ব কি? বর্তমানে দেশ এবং বিদেশে (বিশেষ করে ইউরোপ, কানাডা ও মধ্যপ্রাচ্যে) দক্ষ কেয়ারগিভারদের প্রচুর চাহিদা রয়েছে। আমাদের সার্টিফিকেট আপনার ক্যারিয়ার গঠনে বিশেষ সহায়ক হবে।

৭. আপনাদের অফিসের ঠিকানা কোথায়? আমাদের প্রধান কার্যালয় দিনাজপুর সদরের ৮ নং নিউটাউনের নিশ্চিন্তপুরে (১৩২/১-৪র্থ তলা) অবস্থিত।

Scroll to Top